একুশে বইমেলায় অংশগ্রহণের ঘোষণা প্রকাশক ঐক্যের

প্রকাশনা শিল্পের মর্যাদা রক্ষা এবং কাঠামোগত বৈষম্য দূর করার নিশ্চয়তা পাওয়ায় অমর একুশে বইমেলায় অংশগ্রহণের ঘোষণা দিয়েছে প্রকাশক ঐক্য।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন জানান, বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমঅধিকার ও সংকট নিরসনের আশ্বাস মিলেছে। প্রস্তুতির সময় কম থাকলেও পাঠকদের কথা মাথায় রেখেই ব্যবসায়িক ঝুঁকি নিয়ে মেলায় ফিরছে সংগঠনটি।

এছাড়া নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপটে সরকার ও সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতায় এবারের মেলা প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করে প্রকাশক ঐক্য।