চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীলে ফাতেমা বেগম নামের এক তরুণী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার(১৫ ফেব্রুয়ারি) সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে ছনুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার এরফানের মেয়ে।
বাঁশখালী থানার এসআই গোলাম ছরওয়ার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।












