চট্টগ্রাম নগরের পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তার আসামি লিটন কুমার বিশ্বাস, নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাদল বিশ্বাসের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, নয়টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামি লিটন কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।












