ভোট দিয়ে উচ্ছ্বসিত জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের কন্যা জাইমা রহমান ভোট দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বাবা তারেক রহমান ও মা জোবায়দা রহমানের সঙ্গে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। এরপর ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি তার ভোট প্রদান করেন।

ভোট দিয়ে তিনি ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাবা ও মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। সবার আঙুলেই ছিল অমোচনীয় কালি। ক্যাপশনে তিনি লেখেন, ভোট দিয়েছি।
প্রসঙ্গত, আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একযোগে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। কেন্দ্রে ভোটার থাকলে এরপরেও ভোট দেওয়া যাবে বলা জানানো হয়েছে। এবার নির্বা‌চনে ২৯৯ আসনে ভোট হচ্ছে। একটি আসনে জামায়াতের প্রার্থী মারা যাওয়ার ওই আসনে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।