ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের কেন্দ্রগুলোতে ভোরের আলো ফোটার আগেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরের বহদ্দারহাট, চকবাজার, কোতোয়ালী, বাকলিয়া থানা এলাকার একাধিক কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারের দীর্ঘ সারি দেখা যায়।

পশ্চিম বাকলিয়া ডিসি রোড, দেওয়ান বাজার, সানরাইজ কেজি অ্যান্ড হাইস্কুল, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ, ডা.খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরুর পরপরই পুরুষের পাশাপাশি নারী ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়েছেন ভোট দিতে।
সুন্দরভাবে ভোট হচ্ছে। একজন ভোটার বলছেন, কোনও সমস্যা ছাড়াই ভোট দিয়েছি। একটি ভোট সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালটে দিয়েছি, আরেকটি গণভোট দিয়েছি গোলাপি ব্যালটে।
আরেক ভোটার বলেন, পরিবারের সবাইকে নিয়ে সকাল সকাল ভোট দিতে চলে এসেছি। ভোটার উপস্থিতি বিগত নির্বাচনের তুলনায় অনেক বেশি। এখন আমার ঈদের আনন্দ হচ্ছে’।












