সিভাসু’তে ‘হিট প্রজেক্ট প্রপোজাল রাইটআপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘ATF-HEAT project proposal write-up (2nd Round)’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ কর্মশালার আয়োজন করে।

সকাল ৯টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। কিনোট প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. খ. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. শিরীন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।

দিনব্যাপী কর্মশালায় সিভাসু, ইউএসটিসি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, বিজিটি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।