রাউজান পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শফিউল আলম, রাউজান: রাউজানে পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাউজানে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে আধুনিক শিক্ষা নিকেতন পাহাড়তলী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল মুবিন খানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নেজাম উদ্দিন।প্রধান বক্তা ছিলেন দক্ষিণ কদলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন কান্তি বড়ুয়া।বিদ্যালয়ের শিক্ষিকা শান্তা দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আলী আজগর, পাহাড়তলী চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মাবুদ খান, রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক গাজী জয়নাল আবেদীন ও শিক্ষক আজিজুল হক চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে একাডেমিক সাফল্য, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণকারী বিজয়ীসহ মোট ২২০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটে।