দেশের চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই মন্তব্য করে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণকে সহযোগিতা করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘জাতিকে ভালো নির্বাচন দেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনের কাজে নিয়োজিত কয়েক লাখ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার সবাই প্রতিজ্ঞাবদ্ধ।’
এ সময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেন প্রমুখ।












