শফিউল আলম, রাউজান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামি ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিকে ভোট চেয়ে রাউজানের বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার অলি গলি, হাট বাজার সহ ভোটারদের ঘরে ঘরে উপস্থিত হয়ে ইসলামি ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিকে ভোট চেয়ে প্রচারণা করছেন।
ইসলামি ফ্রন্ট সুন্নি জোটের প্রার্থী অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী মোমবাতি প্রতিকে ভোট চেয়ে প্রচারণা কালে তার সাথে আহলে সুন্নত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, ইসলামি যুবসেনা, ইসলামি ছাত্রসেনার নেতা কর্মীরা সাথে থেকে মোমবাতির আলো ঘরে ঘরে জ্বালো মিছিলে মিছিলে এলাকাকে মুখরিত করে তুলছেন।












