প্রিমিয়ার ইউনিভার্সিটির সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে সিএসই বিভাগে বিএসসি ইন সিএসই প্রোগ্রামের স্প্রিং-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

০২ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০:০০ টায় শুরু হওয়া এই ভর্তি পরীক্ষাটির মূল্যায়ন কোড ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও মেধাবী প্রকৌশলী তৈরি করার লক্ষ্যে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ভর্তি পরীক্ষা আমাদের সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি অংশ। আমরা চাই সৎ, নৈতিক ও সমাজ সচেতন প্রকৌশলী তৈরি করতে, যারা ভবিষ্যতে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে। আমি সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে তাদের প্রচেষ্টার জন্য অভিনন্দন জানাই।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর জনাব কিংশুক ধর, এমএসসি কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ হাসান, একাডেমিক কো-অর্ডিনেটর জনাব মোহাম্মদ রেজাউর রহমান চৌধুরী ও কো-কারিকুলার কো-অর্ডিনেটর জনাব মো. হাসান। বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা ইনভিজিলেশন, পরীক্ষণ, ভাইভাগ্রহণসহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন।