বৈষম্যহীন ও কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণে দাঁড়িপাল্লাকে জয় করুন — অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম-১০ আসনের ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে এই কর্মসূচিতে ঝরণা পাড়া, মেট্টেইল্লা পাড়া ও বউবাজার এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন চট্টগ্রাম ১০ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলের সমর্থিত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে শোষণ, বৈষম্য ও অনিয়মের শিকার। এবার তারা একটি শোষণমুক্ত, বৈষম্যহীন ও কল্যাণমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তার রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, চট্টগ্রাম-১০ আসনের জনগণ পরিবর্তন চায়। তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ জনগণের রায় পেলে এই এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করব।

গণসংযোগকালে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শামসুজ্জামান হেলালী মনোযোগ সহকারে সেসব কথা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।