চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষকদের জন্য আয়োজন করা হয়েছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য ‘আর-বিগিনার লেভেল ‘(Training on R-Beginner Level for Associate Professors and Professors)’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে।

একাডেমিক ভবন-১ এর সম্মেলনকক্ষে (৩১ জানুয়ারি) শনিবার সকাল ৯টায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার ডা. অদিতি দে মৌ।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার টেকনিক্যাল সেশনসমূহ পরিচালনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এরভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো: বদিউজ্জামান খান।












