সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১২০তম ঔরস উপলক্ষে মিলাদ মাহফিল

শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান মুন্সিরঘাটা শাখার উপদেষ্টা নাছির উদ্দীনের উদ্যোগে বিশ্বসমাদৃত ত্বরিকা “ত্বরিকা-ই-মাইজভাণ্ডারীয়া”-এর প্রবর্তক খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ১২০তম ‘মহান ১০ মাঘ উরস শরীফ’, বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্রবার্ষিকী ফাতেহা এবং হযরত মাগন হাজী শাহ্ (রহ.)-এর বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ জানুয়ারি (রবিবার) মাগন হাজী শাহ্ নতুন বাড়িতে আয়োজিত এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমন্বয়ক মাওলানা মহিম উদ্দিন মাইজভাণ্ডারী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মাসুম রেজা আল কাদেরী।মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সমন্বয়ক কাজী আসলাম উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ মমতাজ উদ্দিন খাঁন দৌলত, রাসেল উদ্দিন, নুরুল আলম চৌধুরী, আবুল কালাম, হেলাল উদ্দিন, মোহাম্মদ রনি, শাহেদ মিয়া, আনোয়ার সওদাগর, নুর মোহাম্মদ ও মোহাম্মদ জিসান।মিলাদ মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।