উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান সম্পন্ন

শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে শাহান শাহ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট পরিচালিত উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার দস্তারে ফজিলত প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৭ জানুয়ারী (শনিবার) সকাল ১১ টার সময়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা কমিটির সভাপতি ক্রিকেটার জনাব আকরাম খান।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, সাজ্জাদানশীন, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মঞ্জিল ও উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল (দ.) রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক হাফেজ মাওলানা আবুল কালামের সঞ্চলনায় অনুষ্ঠিত দস্তারে ফজিলত প্রদান অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপির সংসদ প্রার্থী ও এতিম ও হেফজখানার সহ-সভাপতি সরোয়ার আলমগীর সহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের দস্তার প্রদান ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।