মহেশখালীতে বিভিন্ন অপরাধে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় চলমান এলপি গ্যাস সংকট নিরসন ও ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

অভিযান পরিচালনাকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৩ (তিন) জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় মোট ৫,৪০০ (পাঁচ হাজার চারশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, বাজারে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকরণ, এলপি গ্যাসের কৃত্রিম সংকট রোধ এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।