রাউজানে নিখোঁজ হওয়ার ২দিন পর নৈশপ্রহরীর লাশ উদ্ধার

শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান চারাবটতল বাজারের নৈশপ্রহরী মোঃ শফি বাজারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন কালে গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে নিখোঁজ হয়। নৈশপ্রহরী মোঃ শফি নিভোজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যরা চারাবটতল বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা এলাকায় তার খোজ করে। তাকে না পেয়ে রাউজান থানায় জিডি করেন।

নিখোজ হওয়ার দুদিন পর চারবাটতল বাজারের অদুরে টিলার একটি খালী টিনের ঘরের পাশে ২০ ডিসেম্বর (শনিবার) সকালে নৈশ প্রহরী মোঃ শফির লাশ পড়ে থাকতে দেখে স্থাণীয় যুবক সুজন। নৈশপ্রহরী মোঃ শফির লাশ দেখে স্থানীয় যুবক সুজন তার স্বজনদের ও চারবাটতল বাজারের ব্যবসায়ীদের সংবাদ দেয়। নৈশ প্রহরী মোঃ শফির লাশ দেখেতে তার স্বজন ও বাজার পরিচালনা কমিটর সদস্যরা স্থানীয়রা ছুটে এসে। তার রাউজান থানা পুলিশকে ফোন করে জানালে পুলিশ নৈশ প্রহরী মোঃ শফির লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। নৈশ প্রহরী মোঃ শফিকে নির্মম বাবে হত্যা করে তার মরদেহ ফেলে চলে যায় দুবৃত্তরা। নৈশ প্রহরী মোঃ শফির দুইটা চোখ উপড়ে ফেলে দুবৃত্তরা।

চারবাটতল বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সৈয়দ বলেন, নৈশপ্রহরী মোঃ শফি গত এক বৎসর ধরে বাজারের নৈশপ্রহরী হিসাবে দায়িত্ব পালন করেন। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্দ্ব্যায় শফি চারবাটতল বাজারে তার দায়িত্ব পালন করতে আসেন। বাজার থেকে রাতেই নিখোজ হয়। স্থানীয় যুবক সুজন বলেন, নৈশ প্রহরী সুজন নিখোজ হওয়ার পর থেকে আমরা এলাকাবাসী তার খোজ করি। চারাবটতল বাজারের চারিদিকে খোজ করি তার খোজ পায়নি। চারাবটতল বাজারের অদুরে টিলায় একটি টিনের ছাউনি টিনের বেড়া ঘরটি আমারা পুবেই তল্লাসী করেনি।

২০ ডিসেম্বর (শনিবার) সকাল ৮ টার সময়ে ঘরটি তল্লাসী করতে গেলে ঘরের বাইরে নৈশ প্রহরী শফির লাশ পড়ে থাকতে দেখে তার স্বজন ও বাজারের ব্যবসায়ীদের ফোন করে জানায়। নিহত নৈশ প্রহরী মোঃ শফি (৪০) রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওয়াহেদের খীল এলাকার গুড়া মিয়া চৌধুরীর বাড়ীর আমির আলীর পুত্র। নিহত নৈশ প্রহরী মোঃ শফি দুই ছেলে ও দুই কণ্যা সন্তানের জনক। নিহত মোঃ শফির স্বজন ও এলাকাবাসী শফির হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। এ বিষয়ে রাউজান রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, নৈশ প্রহরী মোঃ শফির লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।