বাকলিয়ায় দিন-দুপুরে ফ্ল্যাটে দুর্ধর্ষ চু‌রি

চট্টগ্রাম নগরী‌র পূর্ব বাক‌লিয়া রাহাত্তারপুল এলাকার খোর‌শেদ আলম আবা‌সিক এলাকায় দিন-দুপুরে ফ্ল্যাটের দরজার হুক কে‌টে দুর্ধর্ষ চু‌রির ঘটনা ঘটেছে।

র‌বিবার (২৪ ন‌ভেম্বর) দুপুরে উক্ত এলাকার আবাসিকের র‌ফিকের বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ই‌লিয়াস হো‌সেন জানান, দরজার হুকের তালা লাগা‌নো অংশ কেটে ফ্ল্যাটে প্রবেশ ক‌রে র‌ক্ষিত ৮ লাখ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নি‌য়ে যায় চোরেরা। ঘটনার আ‌গের দিন টাকা বাসা এনে রাখা হয়েছে। এগুলো কন্ট্রাক্টরের কাজের বায়না টাকা ছিল। দি‌নে বাসায় কেউ না থাকার সুবা‌ধে চু‌রির ঘটনা ঘটেছে।

বাকলিয়া থানার ও‌সি আফতাব উ‌দ্দিন জানান, এই বিষ‌য়ে তদন্ত চল‌ছে, ওই বি‌ল্ডিংয়ে কোন সি‌কিউ‌রি‌টি গার্ড বা সি‌সি‌টি‌ভি ক্যামেরা নেই। একটু দূরে এক‌টি সি‌সি‌টি‌ভি ফুটে‌জের সূত্র ধরে ঘটনা উদঘাটনের চেষ্টা কর‌ছি।