শফিউল আলম, রাউজান ঃরাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারকে ত্রান বিতরণ করেন করেছেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
গত ২৫ সেপ্টেম্বর বুধবার বিকাল রাউজান পৌরসভায় এই ত্রান বিতরণ করা হয়। নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্য বিকাশ দাশ গুপ্ত ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয় বলে নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ৭০টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।
জানা যায়, রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাউজান পৌরসভার প্রশাসক রিদুয়ানুল ইসলামের আহবানে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান বিতরণের তালিকা তৈরির করেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্যরা।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত, নিসচা চট্টগ্রাম জেলা শাখার আহবায়ক জয় দাশ গুপ্ত, কার্যকরি সদস্য অন্তর দাশ, শুভ দাশ, তৌহিদুল ইসলাম তৌহিদ, বাসু দাশ, জয়ন্ত প্রমূখ।












