তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসা চট্টগ্রাম শাখার উদ্যোগে (২৫ সেপ্টেম্বর) বুধবার শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ইমেরিটাস ও সাবেক ভাইস চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকা প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ড.আতিক উল্লাহ, আ.ন.ম রাশিদুল ইসলাম সায়েম, ড.শফিউল্লাহ কুতুবী, মাদরাসা’র প্রিন্সিপাল মোহাম্মদ হাবিবুর রহমান,সফিউল আলম কো অর্ডিনেটর,ফজলুল কাদের জাভেদ শাখা প্রধান সহ মাদরাসা’র শিক্ষক শিক্ষার্থী অবিভাবক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান বলেন, আমাদের প্রত্যক শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার শিক্ষিত করতে হবে। শুধু পাঠ্য পুস্তকের পড়া পড়লেই হবে না সেই সাথে পাঠ্য পুস্তকের বাইরে জ্ঞানমূলক বই পড়ে নিজেকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আর্জন করে দেশ ও জাতির কল্যানে কাজ করতে হবে। আলোকিত মানুষ গড়ে তোলার প্রত্যয়ে প্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ্ মাদরাসা। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।

প্রধান বক্তা ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, শিক্ষার মাধ্যমে শিশুদের সুনাগরিক গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বির্নিমান শিক্ষার্থীদের ভূমিকা রাখতে পারবে।