মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদারের মৃত্যুতে শোকসভা-দোয়া মাহফিল

দেশের প্রবীণ আলোকচিত্র সংগ্রাহক, গবেষক, সম্পাদক, উপস্থাপক দেশ একটি সম্মিলিত উচ্চারণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দীন মজুমদারের মৃত্যুতে শোক সভা, মিলাদ দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ গত ১৭ ই আগষ্ট বাদ জোহর হালিশহরস্হ জামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় সম্পন্ন হয়। এতে দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার পরিচালক মাওলানা হিজবুল্লাহ বিন আনিসুল্লাহ। এতে উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই শাহ আবদুল আজিজ, ভাতষ্পুত্র, রেজওয়ানুল আলম শাওন, মোঃ শাহিদুল আলম, শৈবাল, আরিফ বিল্লাহ আদি, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, তাজরীদ মনজুর বিভোর, তাজওয়ার মনজুর প্রহর সহ আরো অনেকে। দোয়া মাহফিলে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে বক্তারা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন মজুমদার একজন দেশপ্রেমিক, সৎ ও আলোকিত মানুষ ছিলেন। তিনি সবসময় সৃষ্টিশীল কাজ ও সমাজসেবার মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দেশের প্রতি তিনি সবসময় দরদী ছিলেন। এই মহান মানুষকে প্রজন্ম যুগ যুগ স্মরণ করবে।