বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মে) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার এ ঘটনা ঘটেছে। নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

নিহতরা হলেন- অক্যমং তঞ্চঙ্গা (৪০), চিক্যং তঞ্চঙ্গা (৩৪) এবং সইফুচিং তঞ্চঙ্গা (৩২)। তাদের বাড়ি ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুক্যা পাড়ায়। জিরো পয়েন্ট এলাকার একটি কলাবাগানে কাজ করতে গিয়ে মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ওসি জানিয়েছেন, মরদেহগুলো থানায় আনার প্রক্রিয়া চলছে। এরপর বিস্তারিত জানা যাবে।












