মিরসরাইয়ে ১ কেজি গাঁজাসহ নারী আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ছালেহা বেগম (৫৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছালেহা ওই এলাকার মো. ইউনুছ মিয়ার স্ত্রী।

রবিবার (২৪ মে) দুপুরে পৌনে ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।

তিনি বলেন, শনিবার জোরারগঞ্জ থানার খিলমুরারী এলাকায় অভিযান চালিয়ে ছালেহা বেগম (৫৮) নামে এক নারী মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। অভিযুক্তর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।