চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাড়ে তিন হাজার শিক্ষার্থীর মাঝে ইফতারি বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘দেশের অর্থনীতিতে নতুন করে সংকট তৈরি হতে যাচ্ছে। এরকম সংকটময় জায়গায় যারা আমাদের সমাজ, রাষ্ট্র পরিচালনা করেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি কুরআনকে ধারণ করতেন তাহলে আমরা সুন্দর একটি সমাজ পেতাম। সেই সুন্দর সমাজই আমাদের প্রত্যাশা।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনির সভাপতিত্বে ইফতার মাহফিলে শাখা শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।












