নোয়াজিষপুরে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ

শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াজিষপুর ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল, হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং মাদ্রাসা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ড্রেস ও গাইড বই বিতরণ করা হয়েছে।

২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেলে সংগঠনের দায়রা শরীফে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি তসলিম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান উদ্দিন বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, উপজেলা সমন্বয়ক মাওলানা তরিকুল ইসলাম, আনিস উল খাঁন বাবর, মাওলানা মহিম উদ্দিন, মামুন মিয়া, সাবেক সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, কাজী হেলাল উদ্দিন, বেদারুল ইসলাম, মোঃ ইদ্রিস,আবু আলম বাবুল, শওকত ওচমান চৌধুরী, জয়নাল মাস্টার,প্রকৌশলী আবু জাকারিয়া, মোঃ নাছির উদ্দিন, দিদারুল আলম, সেলিমুল হক রুবেল, হাফেজ বোরহান উদ্দিন, মোহাম্মদ সুমন, আশরাফ উদ্দিন মুন্না, সৌরভ হোসেন ইমন, মোহাম্মদ ফরিদ, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া ১০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে ড্রেস এবং ১৫ জন স্কুল শিক্ষার্থীকে গাইড বই প্রদান করা হয়। বক্তারা বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।