হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কর্তনের অপরাধে জরিমানা ও দণ্ড

শফিউল আলম, রাউজান: হাটহাজারীতে কৃষিজমির টপসয়েল কর্তনে যুক্ত অপরাধীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক লাখ টাকা জরিমানা ১৫ দিনের দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের ম্যজিস্টেট হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহেদ আরমান।

২৩ ফেব্রুয়ারি (সোমবার) রাত ২ ঘটিকায় হাটহাজারীর ধলইপুল এলাকায় কৃষিজমির টপসয়েল কর্তনের অভিযোগের ভিত্তিতে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা খবর পেয়ে পালিয়ে যায়। অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত মোটরসাইকেলে এক ব্যক্তি (নাম- মোঃ জুয়েল মিয়া, পিতা- মোঃ মাহবুব আলী, সাং- শফিনগর, ধলই) ম্যাজিস্ট্রেটের অবস্থান অনুসরণ করতে থাকেন এবং অপরাধীদের তথ্য দিতে থাকেন যা জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন।কৃষি জমির টপ সয়েল কর্তনে সহায়তা করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০১০ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় জুয়েলকে ১৫ (পনেরো) দিনের কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়।