সিইউএসএস এর অফিস উদ্বোধন ও ইফতার মহফিল

চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (সিইউএসএস) এর অফিস উদ্বোধন এবং ইফতার মহফিল শনিবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের নতুন অফিস কক্ষের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এ সংগঠন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনে সহায়তা করবে। বর্তমান ও প্রাক্তন সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হওয়ায় তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দ এবং সংগঠনের বর্তমান সভাপতি কে. এম. সিফাত শাহরীন স্বচ্ছ, সিনিয়র সহ-সভাপতি আবিদুল মওলা খান, সহ-সভাপতি মোহাম্মদ ইকরামুল হক ইকরাম ও মো. রেজানুর রহমান হৃদয় এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক দত্তসহ সংগঠনের অন্যান্য সদসবৃন্দ। অনুষ্ঠানে কার্যকরী কমিটির সদস্যদের হাতে Best Performer Award এবং Promising Performer Award তুলে দেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।