শফিউল আলম রাউজান: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সাপলঙ্গা শাখার ব্যবস্থাপনায়, শাখার কার্যালয়ে দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
গত ২১ ফেব্রুয়ারী (শনিবার) বাদে আসর পবিত্র মাহে রমজান ও খাতুন-ই জান্নাত মা ফাতেমাতুজোহরা (রাঃ) এর ওফাত দিবস স্বরণে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত মাহফিলে সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সাপলঙ্গা শাখার সভাপতি প্রফেসর মুহাম্মদ মাহফুজ আলম।

সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা গ” জোনের সাংগঠনিক সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দিন কালু, সাপলঙ্গা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী, রাউজান সদর শাখার সভাপতি মুহাম্মদ আবদুল হাকিম সেলিম, মুহাম্মদ অলি এরশাদ, ডাঃ শংকর দে, পরিশেষে মিলাদ কেয়াম ও বিশ্ববাসীর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।












