রাউজানে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শফিউল আলম, রাউজান: রাউজানে যথাযোগ্য মর্যদায় আন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।

২১ ফেব্রুয়ারী (শনিবার) রাতের প্রথম প্রহরে রাউজান উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্বা নিবেদন করেন রাউজান থেকে নব নিবিচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এছাড়া ও রাতের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্বা নিবেদন করেন রাউজান উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা মুক্তিযোদ্বা সংসদ, রাউজান থানা প্রশাসন, রাউজান উপজেলা বিএনপি, রাউজান পৌরসভা বিএনপি, রাউজান উপজেলা যুবদল, পৌরসভা যুবদল, রাউজান উপজেলা ছাত্রদল, পৌরসভা ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল। রাউজান প্রেস ক্লাব. রাউজান সরকারী কলেজ, রাউজান হাইওয়ে থানা, রাউজান দমকল বাহিনী, রাউজান সরকারী উচ্চ বিদ্যালয়, রাউজান ছালামত উল্ল্রাহ উচ্চ বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন শেষে রাউজান উপজেলা নির্বাহী অফিসার রাহাতুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভুমি অংছি মং মারমার সঞ্চলনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখের গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি, রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতা কর্মী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মহান শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংাস্কৃতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।