চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় মুফতি রেজাউল করীমের সঙ্গে তার ভাই মুফতি ফয়জুল করীম, সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি ও আবুল খায়ের মোহাম্মদ এসাহাক এবং দলটির মহাসচিব অধক্ষ ইউনূস আহমদ উপস্থিত ছিলেন।