শফিউল আলম, রাউজান: মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান সুলতানপুর শাখার সাধারণ সম্পাদক মো: সেলিম উদ্দীনের বাসভবনে গত ২০ জানুয়ারী (মঙ্গলবার) বাদে এশা হতে সুলতানপুর শাখার ব্যবস্থাপনায় আসন্ন মহান ১০ মাঘ গাউসুল আজম মাইজভান্ডারী (ক.)’র পবিত্র ওরশ শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মো: ইউসুফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মো: মিনহাজুল আবেদীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, রাউজান উপজেলা খ জোনের সাংগটনিক সমন্বয়কারী মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সাংগঠনিক সমন্বয়কারীগণ- মাষ্টার মোহাম্মদ আলী, মাষ্টার আনিস উল খান বাবর, কাজী আসলাম উদ্দীন, মাওলানা মহিম উদ্দীন, আরো উপস্থিত ছিলেন মোবারকখীল শাখার সাবেক সভাপতি মো: দৌলত খান, দক্ষিন হিংগলা শাখার সভাপতি মো: আনোয়ার, সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দীন, জলিল নগর শাখার সভাপতি মো: সাহাবুদ্দীন, সুলতানপুর শাখার সহ-সভাপতি মো: নিজাম উদ্দীন, শাহ আলম সওদাগর, হাজী জাফর, মো: রাশেদ, মো: শাহজাহান, মনিরুল আলম, জয়নাল আবেদীন, মনছুর উদ্দীন প্রমূখ।
পরিশেষে মিলাদ-কিয়াম, জিকিরে সেমা ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।












