মাইজভাণ্ডারীর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা

শফিউল আলম, রাউজান: মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে, শাখার কার্যালয়ে (১০ জানুয়ারী) শনিবার বাদে মাগরিব মহান ১০ মাঘ ২৪ জানুয়ারী গাউসুল আজম মওলানা শাহসুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ) এর ১২০ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্বে করেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক মুহাম্মদ রাকিব এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রাউজান উপজেলা ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাওলানা মোহাম্মদ মহিম উদ্দীন মাইজভান্ডারী, বিশেষ অতিথি ছিলেন রাউজান মুন্সির ঘাটা শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ নাছির উদ্দীন, বক্তব্য রাখেন রশিদর পাড়া শাখার সহ-সভাপতি মুহাম্মদ রাসেদ, মুহাম্মদ নূরুল আলম, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দীন,মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ আবুল কাসেম, মুহাম্মদ ইউনুস সুমন, মুহাম্মদ হারুন, মুহাম্মদ তাহসীর চৌধুরী।