মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামে মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট) উপহার দিয়েছে এসএসসি’৯৭ মিরসরাই উপজেলার শিক্ষার্থীরা।
শনিবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তসলিমা আক্তারের কাছে কার্পেট হস্তান্তর করে এসএসসি’৯৭ এর শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ দিদারুল আলম, কবির হোসেন, আবু শহিদ মাহমুদ রনি, শরফুদ্দিন, ওমর ফারুক, সাইদুল হক সুমন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, এডভোকেট আবদুল মতিন, রেজাউল করিম পিন্টু, মাজেদুল হক মামুন, মাজহারুল ইসলাম পারভেজ, শহীদুল ইসলাম, রেজাউল করিম খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পিটিএ সভাপতি জিয়াউর রহমান লিটন, শিক্ষক শহীদুল ইসলাম,টিটু চন্দ্র দে প্রমুখ।
উল্লেখ্য, এসএসসি’৯৭ মিরসরাই উপজেলা শিক্ষার্থীরা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসতেছে।












