সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় করেছেন বাস স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় এ মতবিনিময়ের আয়োজন করে ব্যবসায়ী সমিতি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ।

সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি জমির উদ্দিন সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাজাহান মনির কোম্পানির সঞ্চালনায় মসজিদের উন্নয়ন, বাজেট ব্যবস্থাপনা এবং প্রাসঙ্গিক বিষয়াদি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মসজিদ কমিটির সহ-সভাপতি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, মাওলানা আব্দুচ সালাম, সহ- সেক্রেটারি সাহাব উদ্দিন, সদস্য মাওলানা নুরুল ইসলাম, নুরুল হুদা ও এডভোকেট এসকে ফারুকী।
এসময় মসজিদ কমিটির অর্থ সম্পাদক আব্দুর রশিদ, সদস্য মাওলানা মোহাম্মদ ছৈয়দ, মুফিজুর রহমান মুফিজ, সেলিম উল্লাহ ওয়াহেদী, রাশেদুল হক (রিয়াদ), প্রভাষক জাহেদুল ইসলাম, জসীম উদ্দিন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ছাড়াও মসজিদ কমিটি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।












