কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের আসরাত জাহান (ইশা) মনি (২২) নামে এক কিশোরী গতকাল শুক্রবার রাতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে সৈয়দ বাড়ি এলাকার ৮নং ওয়ার্ডের জাহাঙ্গীর ভিলার মৃত গোলাম কাদেরের মেয়ে।

এতে স্বজনরা ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল বিশ্বাসের নেতৃত্বে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এতে তার মা আয়েশা বেগম (৪২) বাদি হয়ে অপমৃত্যু মামলা করেছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরমান হোসেনকে বারবার ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে ঘটনার বিষয়ে ডিউটি অফিসার নিশ্চিত করেন।












