শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকা থেকে রাঙ্গুনিয়ার এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কামালপাড়ার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম মো. আলী আকবর (৩৮)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া খিলমোগলের বাদামতল এলাকার বাসিন্দা ছিদ্দিক আহমদের ছেলে।
হে
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী মডেল থানার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলী আকবর পরিবারের অমতে স্বামী পরিত্যক্তা ও দুই সন্তানের এক জননীকে বিয়ে করে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এ কারণে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল কম। তিনি কয়েক বছর প্রবাসে থাকার পর চার মাস আগে দেশে ফিরে আসেন।












