রাউজানে গভীর রাতে সন্ত্রাসীর গুলিতে আহত ১

শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে জাহেদ তালুকদার (৪৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অব্স্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুনহাট এলাকার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুলিটি জাহেদের ডান পায়ের হাটুর নিচে লাগে।গুলিবিদ্ধ জাহেদ ওই এলাকার মুকিম বাড়ির আহম্মদ কবিরের ছেলে। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, ‘রাত ১২টার দিকে জাহেদ তালুকদার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে কিছু মানুষের জটলা দেখে দেখতে যান। এসময় স্থানীয় নুরুল আমিন প্রকাশ টেংরা কালু জাহেদের পায়ে গুলি করে। গুলিটি জাহেদের ডান পায়ের হাটুর নিচে লাগে। এসময় নুরুল আমিনের সাথে ৮-১০ ছিল।’ওসি আরও বলেন, ‘ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা আছে। এঘটনায় মামলা হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’